বেঙ্গলি নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের ৫জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
গেল শুক্রবার (৮-মে) গভীর রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার রাতউকোনা গ্রামে ওই পাঁচজনকে হত্যা করা হয়।
তবে এ হত্যাকান্ডে সঙ্গে ঘাতক স্বামী ফোরকান মিয়া নিজেই জড়িত। তিনি স্ত্রী শারমিন আক্তার (৩৫), তিন কন্যা মিম আক্তার (১৫), মারিয়া আক্তার (১২), ফারিয়া আক্তার (২) ও শ্যালক রসুল মিয়া (১৮)।
ফোরকান মিয়া গোপালগঞ্জে বাড়ি। তিনি কাপাসিয়া রাতকোনা গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়াবাসায় থেকে প্রাইভেটকার চালাতো।
কাপাসিয়া থানার “ওসি” শাহিনুর আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। তদন্ত করে এর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরো জানায়, ফোরকান মিয়া এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কি কারণে সে নিজ পরিবারের ৫জনকে খুন করেছে তা গ্রেপ্তারের পরে জানা যাবে।



