সর্বশেষ
একটি জায়ফল মানুষের জীবন বদলে দিবে
নিরাপদ সমাজ গড়ে তোলাই আমার প্রতিদ্বন্দ্বিতার মূল লক্ষ্য, জাহাঙ্গীর আলম-কাউন্সিলর প্রার্থী
মালয়েশিয়ার পেনাংয়ে এক্সপ্রেসওয়ে ও বাইপাস সড়কের কাজ চলছে ধীরগতিতে
উপমহাদেশের রাজনীতি-কূটনীতিতে বড় ধরনের হোঁচট খেল পাকিস্তানের
ওরা আর ঈদে স্বজনদের কাছে ফিরলো না, দুর্ঘনায় নিহত ১৫জন
গাজীপুরে ১ তরুণীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ
গাজীপুরে তুরাগ তীরের সড়ক ধস: তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি
হঠাৎ ফুলে ফেঁপে অঢেল সম্পদের মালিক বিপ্লব খান
ডুয়েটের নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল
রুমেল পাঠান ৮ লাখ টাকা জরিমানা দিয়ে ক্ষান্ত হননি, ফের অবৈধ সংযোগ
চলে গেলেন, বঙ্গবন্ধুর সৈনিক আপোষহীন নেতা, মোশাররফ হোসেন, জানাযায় জনতার ঢল
গাজীপুরে তিতাসের প্রকর্মী মেজবাউদ্দিনকে বরখাস্ত
গাজীপুর জেলা কভার ভ্যান ও ট্রাক মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জন প্রক্রিয়ায় এআই টুলসের ব্যবহার অনস্বীকার্য-ডুয়েট উপাচার্য

নিরাপদ সমাজ গড়ে তোলাই আমার প্রতিদ্বন্দ্বিতার মূল লক্ষ্য, জাহাঙ্গীর আলম-কাউন্সিলর প্রার্থী

বেঙ্গলি নিউজ টুডে প্রতিবেদক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (৮নং ওয়ার্ড) বাসীর কাছে একজন মানবিক কাউন্সিলর প্রার্থী বা শুধু জনপ্রতিনিধি নন, এলাকার আশা-ভরসার প্রতীক হিসেবে ভাবতে শুরু করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। অনেকেই মনে করেন, জনপ্রতিনিধি যদি হন সৎ, দায়িত্বশীল ও মানবিক একজন মানুষ, তাহলে এলাকার উন্নয়ন ও মানুষের আস্থা-দুটোই একসাথে গড়ে ওঠা সম্ভব।

তাই বিশেষ করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর (৮নং ওয়ার্ড) কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে যিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তিনি প্রতিশ্রুতির চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিচ্ছিন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার মানসিকতাই যার মধ্যে খুঁজ পাওয়া, অন্যদের থেকে আলাদা সে হচ্ছে, মোঃ জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম একজন সৎ লোক, ইতোমধ্যে নগরীর (৮নং ওয়ার্ড এর চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শুধু তাঁরই কথাগুলো মুখে মুখে শোনা যাচ্ছে। তবে ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই যেন জাহাঙ্গীর এর সবচেয়ে বড় শক্তি।

তিনি বিশ্বাস করেন, একজন জনপ্রতিনিধির প্রথম দায়িত্ব হলো সততা বজায় রেখে মানুষের সেবা করা। তিনি বলেন,
“আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি মানুষের সঙ্গে মিশিয়ে তাঁদের অসহায়ত্বের দায়িত্ব নিতে চাই। আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, কাজ করে দেখিয়ে দিতে চাই।

এলাকার তরুণ সমাজ, বয়োজ্যেষ্ঠ এবং সাধারণ জনগণের আশা, একজন সৎ ও যোগ্য মানুষ নির্বাচিত হলে এই ওয়ার্ডে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পরিবেশ আরও শক্তিশালী হবে। যেখানে থাকবে না মাদকের আড্ডা, চাঁদাবাজি, হানাহানি আর নারী নির্যাতন। কাউন্সিলর পদপ্রার্থীর লক্ষ্য শুধু নির্বাচন নয়; বরং একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে।

তাই কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম মনে করেন, মানুষের পাশে থাকা এবং সেবা করাই আমার একমাত্র অঙ্গীকার। ক্ষমতা নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। মানবতা ও সেবাই হবে আমার পথচলার মূল শক্তি। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। উন্নয়ন ও সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে মানুষের সেবায় কাজ করতে চাই। সেবার মানসিকতা নিয়েই আমি আপনাদের দ্বারে আসি। জনগণের আস্থা ও সেবা এই দুই নিয়েই এগিয়ে যেতে চাই। মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। প্রতিশ্রুতি নয়। তিনি বলেন, সেবার মাধ্যমেই মানুষের মন জয় করতে চাই।

কে এই জাহাঙ্গীর আলম ? গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৮নং ওয়ার্ড দেওয়ালিয়াবাড়ী এলাকার মৃত্যু ইব্রাহীম এর ছেলে এবং ইব্রাহীম স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা মোঃ জাহাঙ্গীর আলম। তাঁর বাবা মরহুম ইব্রাহীম মিয়া ছিলেন, সাবেক কোনাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

জাহাঙ্গীর আলম আাগামি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদ-প্রার্থী হিসেবে সকলের কাছে দোওয়া প্রার্থী এবং পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ