বেঙ্গলি নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যক পাঁচ খুনের মূল হোতা ফোরকান মিয়া পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার করেছে বলে ধারণা করছেন পুলিশ!
নদীতে ঝাঁপ দেওয়ার সিসি টিভি ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট ও কালো প্যান্ট পড়ে পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে গিয়ে রেলিংয়ের উপর মোবাইল ফোন রেখে নদীতে ঝাঁপ দেয় এক ব্যক্তি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার এসব কথা বলেছেন। ফোরকানের স্বজনদের ধারণা এই লাশ ফোরকানের হতে পারে । এখনো শতভাগ নিশ্চিত নয় যে, এই সেই পাঁচ খুনের মামলার আসামি ফোরকানের মরদেহ।





