গাজীপুর জেলা সংবাদদাতা: গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিশন (পিএলসি) জয়দেবপুর ইমার্জেন্সি শাখার সিনিয়র প্রকর্মী মো. মেজবাউদ্দিনকে (০৮৮২৬) চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৩ মে) গাজীপুর তিতাসের মহাব্যবস্থাপক লুৎফুল হায়দার মাসুমের এক স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গেল ২১ এপ্রিল গাজীপুর চত্বর এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্যাসের অবৈধ সংযোগের ওপর মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় স্থানীয়রা প্রকর্মী মেজবাউদ্দিনের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত থাকার বিষয়টি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন।
এহেন অভিযোগের প্রেক্ষিতে ওই সময় প্রকর্মী মেজবাউদ্দিনকে তিতাস কোম্পানির চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। নির্বাহী মাজিস্ট্রেটের নির্দেশে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ হিসেবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। এছাড়াও ওই প্রকর্মী যেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিশন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ না করতে পারে এ আদেশও দেয়া হয়।
আদেশে আরো বলা হয়, অতিসত্বর কারণ দর্শানো নোটিশ-অভিযোগনামা প্রদান করা হবে। উল্লেখ, সাময়িক বরখাস্ত অবস্থায় নিয়মনুযায়ী শুধু খোরাকী ভাতা পাবে সে। মেজবাউদ্দিন নরসিংদী জেলার মনোহরদী থানার হাররদীয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।





