সর্বশেষ
একটি জায়ফল মানুষের জীবন বদলে দিবে
নিরাপদ সমাজ গড়ে তোলাই আমার প্রতিদ্বন্দ্বিতার মূল লক্ষ্য, জাহাঙ্গীর আলম-কাউন্সিলর প্রার্থী
মালয়েশিয়ার পেনাংয়ে এক্সপ্রেসওয়ে ও বাইপাস সড়কের কাজ চলছে ধীরগতিতে
উপমহাদেশের রাজনীতি-কূটনীতিতে বড় ধরনের হোঁচট খেল পাকিস্তানের
ওরা আর ঈদে স্বজনদের কাছে ফিরলো না, দুর্ঘনায় নিহত ১৫জন
গাজীপুরে ১ তরুণীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ
গাজীপুরে তুরাগ তীরের সড়ক ধস: তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি
হঠাৎ ফুলে ফেঁপে অঢেল সম্পদের মালিক বিপ্লব খান
ডুয়েটের নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল
রুমেল পাঠান ৮ লাখ টাকা জরিমানা দিয়ে ক্ষান্ত হননি, ফের অবৈধ সংযোগ
চলে গেলেন, বঙ্গবন্ধুর সৈনিক আপোষহীন নেতা, মোশাররফ হোসেন, জানাযায় জনতার ঢল
গাজীপুরে তিতাসের প্রকর্মী মেজবাউদ্দিনকে বরখাস্ত
গাজীপুর জেলা কভার ভ্যান ও ট্রাক মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জন প্রক্রিয়ায় এআই টুলসের ব্যবহার অনস্বীকার্য-ডুয়েট উপাচার্য

চন্দ্রকে গুলি করে হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে, শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে! এমনটাই মনে করছেন চন্দ্রনাথের প্রতিবেশীরা। পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে চন্দ্রনাথের বাড়ি।

 

গেল-বুধবার রাত থেকেই তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন প্রতিবেশীরা। চন্দ্রনাথের বাড়িতে যান কাঁথির বিজেপি সাংসদ দিব্যেন্দু অধিকারীও।

 

প্রতিবেশীদের এক জন বলেন, “হঠাৎ দেখি, টিভিতে দেখাচ্ছে চন্দ্রকে গুলি করে খুন করা হয়েছে। আমরা অবাক হয়ে গিয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ওকে খুন করা হয়েছে।” চন্দ্রনাথের প্রতিবেশীদের একাংশ জানান, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। না-হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

 

বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে করে এসে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আর এক যুবকও ছিলেন। তাঁর নাম বুদ্ধদেব বেরা। তাঁদের দু’জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাত ১টার পর ঘটনাস্থলে পৌঁছোন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।

 

তিনি জানিয়েছেন, তদন্ত চলছে। শুভেন্দু এবং চন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ডিজির। চন্দ্রনাথের স্ত্রী ডিজিকে বলেন, “স্বামীকে তো ফিরে পাব না। কিন্তু কারা এটা করল, আমি জানতে চাই। তাঁদের এনকাউন্টার চাই।

 

শুভেন্দু জানান, এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। তবে তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না তিনি। রাজ পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তথ্য পাওয়া গিয়েছে।

 

শুভেন্দুর দাবি, সঠিক তদন্তের স্বার্থে ফুটেজের বিষয়ে কোনও তথ্য চাওয়া হয়নি পুলিশের কাছ থেকে। তিনি আরও জানান, তদন্তের জন্য পুলিশের উপরেই ভরসা রাখা হচ্ছে। দোষীরা দ্রুত ধরা পড়কে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

এই পরিস্থিতিতে আইন হাতে তুলে না নেওয়ার জন্য দলের কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানিয়েছেন শুভেন্দু। শান্তি বজার রাখার কথা বলেছেন তিনি। বুধবার হাসপাতাল চত্বর থেকে শুভেন্দুর দাবি, “১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলেছে। বুধবারই খড়দহে বোমা, বরাহনগরে ছুরি ও বসিরহাটে গুলিতে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা।’

 

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ