সর্বশেষ
একটি জায়ফল মানুষের জীবন বদলে দিবে
নিরাপদ সমাজ গড়ে তোলাই আমার প্রতিদ্বন্দ্বিতার মূল লক্ষ্য, জাহাঙ্গীর আলম-কাউন্সিলর প্রার্থী
মালয়েশিয়ার পেনাংয়ে এক্সপ্রেসওয়ে ও বাইপাস সড়কের কাজ চলছে ধীরগতিতে
উপমহাদেশের রাজনীতি-কূটনীতিতে বড় ধরনের হোঁচট খেল পাকিস্তানের
ওরা আর ঈদে স্বজনদের কাছে ফিরলো না, দুর্ঘনায় নিহত ১৫জন
গাজীপুরে ১ তরুণীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ
গাজীপুরে তুরাগ তীরের সড়ক ধস: তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি
হঠাৎ ফুলে ফেঁপে অঢেল সম্পদের মালিক বিপ্লব খান
ডুয়েটের নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল
রুমেল পাঠান ৮ লাখ টাকা জরিমানা দিয়ে ক্ষান্ত হননি, ফের অবৈধ সংযোগ
চলে গেলেন, বঙ্গবন্ধুর সৈনিক আপোষহীন নেতা, মোশাররফ হোসেন, জানাযায় জনতার ঢল
গাজীপুরে তিতাসের প্রকর্মী মেজবাউদ্দিনকে বরখাস্ত
গাজীপুর জেলা কভার ভ্যান ও ট্রাক মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জন প্রক্রিয়ায় এআই টুলসের ব্যবহার অনস্বীকার্য-ডুয়েট উপাচার্য

গাজীপুরে ১ তরুণীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুর সংবাদদাতা: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নতুন বাজার নিউমার্কেট এলাকা থেকে এক তরুণীর পোড়া দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে নগরীর নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর টিনসেড কলোনি থেকে এ তরুণীর লাশ উদ্ধার করা হয়।

ওই তরুণীর নাম ফারজানা আক্তার (২০)। তিনি ঢাকা মীরপুরের বিহারী পট্রি এলাকার আইয়ুব আলীর মেয়ে। স্বামীর বাড়ি দিনাজপুরে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, নগরীর নতুন বাজার নিউমার্কেট এলাকায় রাজুর টিনসেট কলোনির ভাড়া বাসায় এক তরুণীর পোড় দুর্গন্ধযুক্ত তালাবদ্ধ কক্ষের মেঝেতে এক তরুণীর মরদেহ পড়ে ছিলো।

খবর পেয়ে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীর স্বামী মো. বাবু মিয়া (৩৫) এবং বাসার কেয়ারটেকার রোমানকে (২৭)কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ঘরের ভেতর থেকে আগুনে পোড়া দুর্গন্ধ বের হচ্ছে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কক্ষের টিনসেট বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আগুনে পোড়া মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় এক বাসিন্দা জরুরি সেবা (৯৯৯) লাইনে ফোনে খবর দিলে পরে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই তরুণীর স্বামী বাবু বলছেন, বাসার কেয়ার টেকার রোমানের সঙ্গে দীর্ঘদিন তাঁর স্ত্রীর সঙ্গে পরোকীয়া ছিলো। বাবু আরো বলেন, আমি সন্ধ্যার সময় স্ত্রীকে কক্ষে তালা দিয়ে কোনাবাড়ি বাজারে চলে যাই। এর কিছুক্ষণ পরে ফোনে খবর আসে আমার স্ত্রী ফারজানা আগুনে পুড়ে মারা গেছে। ঘরের ভেতর কেরোসিন তেলের একটি বোতল পাওয়া গেছে। তিনি বলেন দীর্ঘদিন ধরে ওই কলোনির কেয়ারটেকার রোমনের সঙ্গে আমার স্ত্রীর পরকীয়া ছিল।

জিএমপি’র কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন বলেন, ফারজানা আক্তার নামে এক যুবতীর পোড়া দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীসহ ওই বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ