সর্বশেষ
গাজীপুরে মসজিদ দখলে বহিরাগত ‘মাস্তান’, নেতৃত্বে যুবদল-ছাত্রদল নেতা ! স্বঘোষিত কমিটি, ইমামকে লাঞ্চিত
বারি’র নতুন মহাপরিচালক ড. মো. মঞ্জরুল কাদির
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ গাজীপুরে উদ্বোধন
একটি জায়ফল মানুষের জীবন বদলে দিবে
নিরাপদ সমাজ গড়ে তোলাই আমার প্রতিদ্বন্দ্বিতার মূল লক্ষ্য, জাহাঙ্গীর আলম-কাউন্সিলর প্রার্থী
মালয়েশিয়ার পেনাংয়ে এক্সপ্রেসওয়ে ও বাইপাস সড়কের কাজ চলছে ধীরগতিতে
উপমহাদেশের রাজনীতি-কূটনীতিতে বড় ধরনের হোঁচট খেল পাকিস্তানের
ওরা আর ঈদে স্বজনদের কাছে ফিরলো না, দুর্ঘনায় নিহত ১৫জন
গাজীপুরে ১ তরুণীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ
গাজীপুরে তুরাগ তীরের সড়ক ধস: তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি
হঠাৎ ফুলে ফেঁপে অঢেল সম্পদের মালিক বিপ্লব খান
ডুয়েটের নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল
রুমেল পাঠান ৮ লাখ টাকা জরিমানা দিয়ে ক্ষান্ত হননি, ফের অবৈধ সংযোগ
চলে গেলেন, বঙ্গবন্ধুর সৈনিক আপোষহীন নেতা, মোশাররফ হোসেন, জানাযায় জনতার ঢল

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ গাজীপুরে উদ্বোধন

স্টাফ রিপোর্টার গাজীপুর
প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিটির প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার| এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কয়েকশত ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হয়|
বৃক্ষরোপণ কর্মসূচিতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ& তানজিলা খানম, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদেরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন|
এসময় সিটি প্রশাসক বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি|
শওকত হোসেন সরকার বলেন, প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এ কর্মসূচির আওতায় থাকবে| পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে| এটি সবুজ প্রথিবী গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ| গাছপালা থেকে নিঃসৃত অক্সিজেন মানুষের জীবন রক্ষায় অপরিহার্য এবং এটি বায়ুন্ডলের ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বায়ু বিশুদ্ধ রাখে| গাছের শিকড় মাটির ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা ও ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে সাহায্য করে| ফলদ গাছ মানুষের পুষ্টির জোগান দেয় এবং বনজ গাছ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে ঘরবাড়ি, আসবাবপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়| সামাজিক বনায়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে গাছ রোপণে উৎসাহিত হন|

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ